Payoneer- Easy way to get money

“পেওনিয়ার” মাস্টার ডেবিট কার্ড টাকা আনার সহজ উপায় পর্ব-১

বাংলাদেশে অথবা সেসব দেশে যেখানে পেপাল সুবিধা নেই সেখানে অনলাইনের টাকা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট (মার্কেট প্লেস) থেকেও টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই পদ্ধতিতে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। উত্তোলনের পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন (অনলাইনে এবং আশে পাশের দোকান/মার্কেট থেকে। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে। (চয়েস ব্যাংক (USA) এই কার্ড টা ইস্যু করে, আর লাইসেন্স দেয় MasterCard International Incorporated.)
পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে।
পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড কি?
এটি অন্য সব ক্রেডিট কার্ডের মতই, এটি একটি বাস্তব কার্ড (ভার্চুয়াল নয়), এটি অন্য সকল প্লাস্টিক কার্ডের মতই কাজ করে, এটি একটি প্রিপেড বা ডেবিট কার্ড আর এরজন্যে আপনার কোন ব্যাংক একাউন্টও থাকা প্রয়োজন নয়। এটি আপনার ওডেস্ক প্রোফাইলের সাথে সংযুক্ত থাকে আর আপনি আপনার অডেস্ক ইনকাম ডেবিট কার্ডে নিয়ে আসতে পারেন।
কিভাবে অডেস্ক মাস্টারকার্ডের জন্যে আবেদন করবেন?
ধরুন আপনার ওডেস্ক (মার্কেট প্লেস) এ একাউন্ট আছে।
ওডেস্কে এ লগিন করুন। Wallet Tab এ ক্লিক করুন। তারপর  Withdraw Earnings এ যান। ওখানে Add a payment mehod এ ক্লিক করুন। ওখানে থেকে সাইন আপ করুন। আপনার নাম, ঠিকানা ইত্যাদি দিন। আপনার সিকিউরিটি ডকুমেন্ট (National ID/Passport or Driving L.) ইত্যাদি দিতে হবে স্ক্যান করে।  মনে রাখবেন, যে ঠিকানা ব্যাবহার করবেন, তা যেন নির্ভুল হয়। কারন এই ঠিকানা বরাবর পেওনিয়ার তাদের কার্ড টি পাঠাবে। অ্যাপ্লিকেশন বা আবেদনটি দাখিল করার পর, পেওনিয়ার আপনার বিবরণ যাচাই করে দেখবে আর আপনি যদি ওডেস্ক প্রিপেড মাস্টারকার্ড পাওয়ারড বাই পেওনিয়ার পাওয়ার যোগ্য হন তবে তারা কার্ড পাঠাতে রাজি হবে।একবার আপনার আবেদন সম্মতি পেয়ে গেলেই তারা সাধারণ ডাক মাধ্যমে আপনার কার্ডটি আপনার নিকট পাঠিয়ে দিবে।
সাধারনত ওরা রাজি হয়, যখন দেখবে আপনার ওডেস্ক একাঊন্ট এ কিছু টাকা আছে।
প্রশ্নঃ আমি মার্কেট প্লেস থেকে এখনো কাজ পাই নি।  আমি কি আবেদন করতে পারবো?
উত্তরঃ অবশ্যই আপনি আবেদন করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে পেওনিয়ার এই আবেদনটি গ্রহণ করবে। কারণ, আপনাকে কার্ড দেওয়ার জন্যে তারা একটাই লাভ পায় সেটা হলো আপনার কাছ থেকে পাওয়া মাসিক চার্জ। যদি কোন আয় রোজগারই নেই, তবে মাস্টারকার্ড নেওয়াটাও অহেতুক।
প্রশ্নঃ আমি কি বাংলাদেশ থেকে অডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড-এর জন্যে আবেদন করে কার্ড পেয়ে যাবো?
উত্তরঃ হ্যা। অবশ্যই পাবেন। যদি আপনার একাউন্ট এ কিছু টাকা থাকে। অবশ্য টাকা না থাকলেও অনেক সময় পেওনিয়ার কার্ড ইস্যু করে। সেজন্য ভালো একটা প্রোফাইল থাকা তা জরুরী। অর্থাৎ পেওনিয়ার  যদি মনে করে এই প্রোফাইল দিয়ে রোজগার করা সম্ভব। বাংলাদেশে ইতোমধ্যে হাজার হাজার ফ্রি-ল্যান্সার বা অস্থায়ী কর্মী ওডেস্কে কাজ করছে। একটি হিসেব অনুযায়ী এ পর্যন্ত ৭২,০০০০.০০ ঘন্টা কাজ হয়েছে বাংলাদেশ থেকে যা ওডেস্ক এর কাজের ১২%।
প্রশ্নঃ বাংলাদেশে ওডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড পেতে কত সময় লাগতে পারে?
উত্তরঃ ওডেস্ক ডেবিট কার্ডটি আপনার ঠিকানায় সাধারণ ডাক দ্বারা পাঠানো হবে (কোন বানিজ্যিক ডাক নয় । যেমনঃ ফেডেক্স ) আর এতে আপনার ঠিকানায় কার্ডটি পৌছাতে প্রায়  ২৫ থেকে ৩৫ দিন সময় লেগে যেতে পারে। (অনেক সময় কার্ড আসে না ডাক বিভাগের কারনে)
আরো দ্রুত আনতে পারেন ডিইচ এল এর মাধ্যমে ৩-৫ দিন লাগবে। এতে গ্যারান্টি আছে। তাই ডিএইচ এল ই ভালো।
চলবে……………….. হাসান মাহমুদ তানভীর

এডভার্টাইজমেন্ট

কম্পিউটার বার্তার ইমেইলে আপডেট

আপনার ইমেইল এডড্রেস এখানে নিবন্ধন করুন, নতুন নিউজ পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে :

এখন পর্যন্ত এই সুযোগ গ্রহন করেছেন:

Year 16 Issue 09 JANUARY 2013

এডভার্টাইজমেন্ট

Archives