অবশেষে রিসার্চ ইন মোশন কানাডার বাজারে ৯ই আগষ্ট তারিখে তাদের ব্ল্যাকবেরি প্লেবুক ট্যাবলেটের ৪জি এল টি ই ভার্শন বিক্রয়ের জন্য ছাড়বে বলে ঘোষনা দিয়েছে। প্লেবুকটি কানাডার বাজারে ৯ই আগষ্ট তারিখে আসলেও অন্যান্য স্থানে পৌছাতে আরো কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে রিম। তবে আগামি মাসেই ব্ল্যাকবেরি প্লেবুক ট্যাবলেটি আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপ পুঞ্জে পাওয়া যাবে বলে আস্বস্ত করেছে রিম। ৪জি এল টি ই ব্ল্যাকবেরি প্লেবুকটি নিয়ে উন্মাদনা থাকলেও সুনির্দিষ্ট ভাবে এর দাম জানা যায়নি। ব্ল্যাকবেরি প্লেবুকটি ৩জি ও ৪জি নেটওয়ারর্কিং সিসটেমে ওপরেট করতে সÿম। এই ট্যাবলেটটি আয়তনে 194x130x10 মি.মি. এবং যা ওজনে ৪২৫ গ্রাম ও সম্পূর্ন স্পর্শ যোগ্য। এর বন্ডিং বলিউম ২৪৪.৬ সিসি। এতে টি এফ টি ক্যাপাসিটিভ (১৬ এম কালার) যোগ্যতা সম্পন্ন স্পর্শপর্দা ব্যবহার করা হয়েছে। এটি আকারে 600×1024 পিক্সেল এবং ৭.০ ইঞ্চি মাল্টিটাচ্ সম্পন্ন। এর পিক্সেল ডেনসিটি ১৬৯.৪। এতে রয়েছে লাউডস্পিকার ও ৩.৫ এম এম জ্যাক। এতে থাকছে সেলুরার নেটওয়ারর্কিং সিস্টেম এবং আপনি পাবেন ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। এতে থাকছে ১ গিগাবাইট এল পি ডিডি আর২ এসডি র্যাম। তবে থাকছে না মাইক্রো এসডিস্লট । এতে রয়েছে এ ২ ডিপি এবং ইডিআর সম্পন ভি ২.১ ব্লুটুত, ওআইফাই-৮০২.১১ এবং ২.০ মাইক্র ইউএসবি ডিভাইস রয়েছে। কালার ও মসৃন ছবি ধারন করার জন্য রয়েছে ৫ মেগাপিক্সালের ক্যমেরা যা 2592×1944 পিক্সালে ছবি ধারন করতে সক্ষম। এতে অটো ফোকাস এবং এলইডি ফ্লাশ রয়েছে। এই ক্যমেরায় আপনি পাবেন ইমেজ স্টাবিলাইজেসনের সুবিধা। এর মাধ্যমে আপনি প্রিয় মুহূর্ত গুলোকে আরো জীবন্ত ভাবে ধরে রাখতে পারবেন । সহকারি ক্যামেরা হিসাবে এটি আপনাকে ৩ মেগাপিক্সালে ছবি ধারন করে দেবে। এর ভিডিও ক্যমেরা 1080@30 এফপিএস কন্টিনিউ অটোফোকাস ও এলইডি ফ্লাশ সম্পন্ন। এই ৪জি এল টি ই ব্ল্যাকবেরি প্লেবুকটি সুন্দরমত পরিচালনা করার জন্য ব্যাবহার করা হয়েছ ৩২ বিটের ডুয়েল কোর ১.৫ গিগাহার্জ সিপিউ (সিপিউ কোর- ২x এ আরএম কর্টেক্স এ৯ এমপি)। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ব্ল্যাকবেরি ট্যাবলেট ভি ২.০। ব্ল্যাকবেরি ট্যাবলেটটি এইচটিএমএল সম্পন্ন। এর মাধ্যমে এসএমএস, এমএমএস, ই-মেইল, আইএম ও পুস ই-মেইল করতে পারা যাবে। এতে ব্রাউজার হিসাবে এইচ টি এম এল ৫ ও এডবি ফ্ল্যাশ প্লেয়ার পাওয়া যাবে। কিন্তু এতে রেডিও শোনা যাবে না। এতে জিপিএস ও জাভা সার্পোট করবে। এর ভিডিও প্লেয়ারটি এক্সভিড, এম্পিফোর, ডাবলিউ এমভি, ডিআইভি এক্স, এবং অডিও প্লেয়ার হিসাবে এমপিথ্রি, এসি ৩, এফএলএসি ফরমেট সাপোর্ট করতে সক্ষম। এর মাধ্যমে আপনি আপনার ছবি ও ভিডিও সম্পাদন করতে পারবেন। এর মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সএল, পিডিএফ ডকুমেন্ট খুলতে সক্ষম হবেন। ব্ল্যাকবেরি ট্যাবলেটিতে লাই-ইয়ন ৪৮০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। ব্ল্যাকবেরি ট্যাবলেটটির কলার হবে কালো ।
মো: আব্দুল্লাহ্ জুবায়ের





