বিশ্বের সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক বাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছেড়ে ৫শ’ কোটি ডলার সংগ্রহ করার ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি খাতে এটি অন্যতম বৃহত্তম আইপিও। আইপিও ছাড়ার জন্য বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক মে মাসে প্রতিষ্ঠানটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীকে বেছে নিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সিলিকন ভ্যালিতে এটি হতে পারে সবচেয়ে আগাম অর্থনৈতিক ঘটনা। যদিও এ শিল্পের পর্যবেক্ষকরা ওয়েব প্রতিষ্ঠানটির জন্য আইপিও আশির্বাদ হবেÑ না অভিশাপ হবে, সে বিষয় আলোচনা করছেন।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ফেসবুকের দাখিল করা আবেদনে বলা হয়েছে, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৮৪ কোটি ৫০ লাখ এবং দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ৪৮ কোটি ৩০ লাখ। ২০১১ সালে ফেসবুক ৩৭০ কোটি ডলার আয় করেছে, পরিচালন আয় হয়েছে ১৮০ কোটি ডলার এবং নীট আয় হয়েছে ১শ’ কোটি ডলার।





