টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া সেলফোনে!

টয়লেট সিটের তুলনায় ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে আপনার হাতের মোবাইল ফোনটিতেই! ব্যক্তিগত সেলফোনে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজ্ঞানীরা। সম্প্রতি হাসপাতালের কোয়ারেন্টাইন ওয়ার্ড থেকে সেলফোন চুরির ফলে উগান্ডার এক নাগরিক ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার মূল কারণ হিসেবে ওই সেলফোনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। খবর ইয়াহু নিউজ-এর। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার মাইক্রোবায়োলজিস্ট চার্লস জারবা এ ব্যাপারে বলেন, ‘টয়লেট সিটের তুলনায় সেলফোনে ব্যাকটেরিয়ার উপস্থিতি অনেক বেশি। টয়লেট নিয়মিত বিরতিতে পরিষ্কার করা হলেও ইলেকট্রনিক ডিভাইস হওয়ায় অনেকেই নিজের সেলফোনটি পরিষ্কার করেন না। এ কারণে সেলফোন এবং রিমোট কন্ট্রোলের মতো প্রতিদিনের ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি।’ জারবা আরো জানান, একটি সেলফোনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তার বেশিরভাগই ব্যবহারকারীর জন্য সাধারণত ক্ষতিকারক নয়। কিন্ত সেলফোনের মতো ডিভাইসগুলো বারবার হাতবদল হলে ব্যবহারকারীদের শরীরের জীবাণুগুলো একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। আর এটিই সবচেয়ে ভয়ঙ্কর। ব্যাকটেরিয়ার আড্ডাখানা হিসেবে জারবা আরো যেসব ইলেকট্রনিক ডিভাইস চিহ্নিত করেন, তার মধ্যে রয়েছে অফিস ফোন, শপিং কার্ট এবং লিফটে নিচতলার সুইচ বাটন। ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে সেলফোন এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসগুলো যতোটা সম্ভব পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন জারবা। সামান্য জীবাণুনাশক তরল দিয়ে ডিভাইসটি মুছে নিলেই থাকা যাবে অনেকটা নিরাপদ। আর ব্যক্তিগত ডিভাইসগুলো যতোটা সম্ভব কম শেয়ার করলে অনেকাংশে ব্যাকটেরিয়ার ছড়ানো প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা।                                        -বিশ্বজিৎ পোদ্দার

আপনার ইমেইল এডড্রেস এখানে নিবন্ধন করুন, নতুন নিউজ পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এডভার্টাইজমেন্ট

কম্পিউটার বার্তার ইমেইলে আপডেট

আপনার ইমেইল এডড্রেস এখানে নিবন্ধন করুন, নতুন নিউজ পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে :

এখন পর্যন্ত এই সুযোগ গ্রহন করেছেন:

Year 16 Issue 09 JANUARY 2013

এডভার্টাইজমেন্ট

Archives