ইনটেল চিপের তৈরি প্রথম স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা মবিলিটি। ১৮ সেপ্টেম্বর লন্ডনে প্রথমবারের মতো স্মার্টফোনটি জনসম্মুখে আনার কথা আছে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটির। খবর বিবিসির। ইনটেল চিপ ব্যবহার করে স্মার্টফোন বানায় লাভা, লেনোভো এবং গিগাবাইটের মতো প্রতিষ্ঠানগুলো। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বদৌলতে অ্যাপলের সঙ্গে লড়াইয়ে ব্য¯Í গুগলের নিজেদের তৈরি প্রথম স্মার্টফোন হবে এটি। ধারনা করা হচ্ছে অ্যাপেল এর আইফোন এর সাথে পালøা দিতেই গুগল এর এই উদ্যোগ। এ বছরের জানুয়ারি মাসে গুগলের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করে ইনটেল। কম্পিউটার বাজারের পাশাপাশি স্মার্টফোন চিপের বাজারেও রাজত্ব করার ইচ্ছে রয়েছে এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের। ইনটেল জানিয়েছে স্মার্টফোন চিপ বাজারকেই নিজেদের ভবিষ্যত বলে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বর মাসটি টেকনোলজি দুনিয়ার জন্য উৎসবের মতো হচ্ছে। সেপ্টেম্বরের ৫ তারিখে আসছে বহুল আলচিত নোকিয়ার উইন্ডোজ ৮ স্মার্টফোন। ১২ সেপ্টেম্বর অ্যাপল নতুন আইফোন ৫ দেখাবে এমনটা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। আর অ্যামাজন এবং স্যামসাংয়ের মতো টেকনোলজি প্রতিষ্ঠানগুলোও তাদের নতুন পণ্য দেখাতে পারে সেপ্টেম্বরেই। তাই সেপ্টেম্বরে টেকনোলজি জগতে নতুন অনেক কিছু যুক্ত হতে চলেছে। যা আমাদের কে করে তুলবে আরও আধুনিক, আরও গতিশীল, এবং আরও স্মার্ট। -বার্তা ডেস্ক





